ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বৈঠকে বসছেন মোদি-মমতা

    বৈঠকে বসছেন মোদি-মমতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ছয় মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে। আজ বুধবার (২৪ নভেম্বর) তারা দুইজন বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে এনডিটিভি।

    একদিকে উত্তপ্ত ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ওপর আঘাত অন্যদিকে, বিএসএফের কাজের সীমা বাড়ানোর বিতর্কিত কেন্দ্রীয় সিদ্ধান্ত। এমন পরিস্থিতির মধ্যেই বৈঠকে বসছেন মোদি ও মমতা।

    ভারতের রাজনীতি এই দুই ইস্যুতেই উত্তাল। অলিখিতভাবে যার নেতৃত্ব দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের নোট বাতিল থেকে সিএএ, কিংবা হালের কৃষি আইন— এসব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে বাকি বিরোধী নেতানেত্রীদের অনেকটাই পেছনে ফেলেছেন তিনি।

    এছাড়া ত্রিপুরা রাজ্যে সহিংসতা ও বিএসএফ ইস্যুতে মোদির সঙ্গে তার বুধবারের বৈঠকের দিকেই নজর ভারতীয় রাজনৈতিক মহলের। মমতার ক্ষোভ, বিএএসএফের পরিধি বাড়িয়ে ঘুরপথে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার এখতিয়ারে হাত বাড়াতে চাইছে কেন্দ্র। এটা তারই প্রথম পদক্ষেপ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ