ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • সেলুন ব্যবসার আড়ালে মাদক কারবারি : আটক ৩

    সেলুন ব্যবসার আড়ালে মাদক কারবারি : আটক ৩
    আটককৃত তিন মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ছাত্রলীগ পরিচয়ে সেলুন ব্যবসার আড়ালে মাদক কারবার চালানো একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বেলতলার আউটলুক সেলুনে রোববার রাতে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রেদোয়ান হোসেন তানভীর, মোহাম্মদ নোমান ও জয়।

    জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ‘আউটলুক সেলুন’ এর আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনা করছে স্থানীয় একটি চক্র। এই চক্রের নেতৃত্বে রয়েছেন বরিশাল ওজোপাডিকোর কর্মচারী শামিম মাহামুদের দুই ছেলে মেহেদী হাসান ও রেদোয়ান হোসেন তানভীর।

    মেহেদী হাসান নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে সহযোগীদের মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছিলো। রোববার রাতে ওই সেলুনে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় মূলহোতা মেহেদীকে গ্রেপ্তার করতে পারেনি গোয়েন্দা পুলিশ।

    এ ঘটনায় এসআই খায়রুল আলম বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ