ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বরিশালে ট্রাক চাপায় বেসরকারি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার নিহত

    বরিশালে ট্রাক চাপায় বেসরকারি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার নিহত
    জব্দকৃত ঘাতক ট্রাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নির্মান সামগ্রী বহনকারী রেজিস্ট্রেশন বিহীন একটি ট্রাকের চাপায় প্রাণ হারালেন মিজানুররহমান (৩৮) নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের সেলস্ ম্যানেজার।

    সোমবার দুপুর সোয়া ৩টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী সংলগ্ন কাঠালতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত মিজানুর রহমান পটুয়াখালীর বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান এর ছেলে এবং রাজধানীর প্রমি এগ্রো ফুড লিমিটেড এর বিক্রয় ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত ছিলেন।

    পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক। বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ‘মিজানুররহমান সাইকেল যোগে বেকারির মালামালের অর্ডার সরবরাহের জন্য যাচ্ছিলেন।

    এসময় বিপরিত দিক থেকে রূপাতলীগামী এম. খান ট্রেডিং নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের দ্রুত গতীর একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মিজানুর রহমানের মৃত্যু হয়। তবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

    ওসি জানিয়েছেন, ‘ওই ট্রাকটি সড়ক উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে ট্রাকটিতে কোন রেজিস্ট্রেশন নম্বর দেখা যায়নি। নিহতের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ