ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বরিশালে তরমুজ বাজারে জেলা প্রশাসনের অভিযান: ১৪ ব্যবসায়ীর অর্থদণ্ড

    বরিশালে তরমুজ বাজারে জেলা প্রশাসনের অভিযান: ১৪ ব্যবসায়ীর অর্থদণ্ড
    বরিশালে তরমুজ বাজারে মোবাইল কোর্টের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে তরমুজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু করেছেবরিশাল জেলা প্রশাসন। সোমবার অভিযানের প্রথম দিনেই ওজন দিয়ে অতিরিক্ত দামে তরমুজবিক্রির অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

    এসময় পিচ হিসেবে তরমুজ কিনেঅধিক মূল্যে কেজি হিসেবে বিক্রি করায় ১৪ ব্যবসায়ীকে ১০ হাজার ৩শত টাকা জরিমানা করেনতারা। এ অভিযানের খবরে সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

    জানা গেছে, ‘কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজাতি সুস্বাধু ফল তরমুজ খেটে খাওয়ামানুষের নাগালের বাইরে চলে গেছে। কারণ হিসেবে দেখা যায় বাজারে ব্যবসায়ীরা তরমুজ কমদামে পিস হিসেবে ক্রয় করলেও ভোক্তা পর্যায়ে তা কেজি হিসেবে বিক্রি করেন অসাধু ব্যবসায়ীরা।

    তারা প্রতি কেজি তরমুজ ৫০-৬০ টাকা করে প্রতিটি তরমুজের মূল্য ৪০০-৫০০ টাকা দাবি করেবসে থাকেন। যার ফলে সাধারণ মানুষের তরমুজ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

    এ নিয়ে গত কয়েক দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়ে আসছিল। যা নজরেআসে বরিশাল জেলা প্রশাসনের। এর পর পরই তরমুজের বাজারে মোবাইল কোর্ট অভিযানেরনির্দেশ দেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    এর পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল সোমবার বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈরতত্বাবধানে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বিভিন্ন বাজারে পৃথক দুটিমোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অভিযোগের সত্যতা পান তারা।

    বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ‘জেলা প্রশাসনের নির্বাহীম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই ও রায়া ত্রিপুরা’র নেতৃত্বে নগরীর পোর্ট রোড, ফলপট্টি,জেলাখানার মোড়, নতুন বাজার, নথুল্লাবাদ, চৌমাথা বাজার ও বাংলাবাজার এলাকায়মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    এসময় বাজারে বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে কেজি হিসেবে তরমুজবিক্রির অপারাধে ৮ ব্যবসায়ীকে ছয় হাজার চারশত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটমো. আবদুল হাই এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

    একই সময় অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়া ত্রিপুরা’র নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালত ছয়তরমুজ ব্যবসায়ীকে আরও তিন হাজার নয়শত টাকা জরিমানা করেছে। পাশাপাশি ন্যায্য মূল্যেসাধারণ ক্রেতাদের কাছে তরমুজ বিক্রি করার বিষয়ে সকল ব্যবসায়ীদের সতর্ক করেন ভ্রাম্যমানআদালত।

    শুরু হওয়া এ অভিযানে জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়। মোবাইল কোর্ট অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটনপুলিশের পৃথক দুটি টিম।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ