ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নরসিংদীর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

    নরসিংদীর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পুলিশের দায়ের করা মামলায় নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও আঞ্চলিক ব্যান্ড চাতকের ভোকালিস্ট শাহরিয়ার শামস কেনেডি (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদী সদরের সাবেক ৫ বারের এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদ এসহাকের ছেলে।

    জানা গেছে, গত ২২ নভেম্বর বিকেলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ ছিলো নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে। সেখানে বিকেল চারটার দিকে পুলিশ কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে। তখন গেট থেকে বের হলেই পুলিশ নেতাকর্মীদের আটক করে বলে দাবি করছিলেন বিএনপি নেতারা। অন্যদিকে, এই অবরুদ্ধের বিষয়টি শুরু থেকেই করে অস্বীকার করে আসছিল পুলিশ ।

    একদিন পর ২৩ নভেম্বর বিকেলে বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, শাহরিয়ার শামস কেনেডিসহ ৭২ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে পুলিশি কাজে বাধা সৃষ্টি, ইটপাটকেল ছুড়ে পুলিশকে আক্রমণ এবং অটো ভাঙচুরের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।
    মামলার এজহারে জানা গেছে, গত সোমবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা নরসিংদী সদরের চিনিশপুর এলাকায় রাস্তা বন্ধ করে দলীয় অনুষ্ঠান করছিলো। পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় ইটের আঘাতে আবু সাইদ ও সবুজ মিয়া নামে দুইজন পুলিশ সদস্য আহত হয়। তারই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা হতে শাহরিয়ার শামস কেনেডিকে গ্রেফতার করা হয় ।

    নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে গ্রেফতারের পর আজ  শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ