ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • সীমান্তে আটকে আছে আড়াই শ বাংলাদেশি

    সীমান্তে আটকে আছে আড়াই শ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে ১৪ দিনের জন্য যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরদিন বেনাপোল-পেট্রাপোলে আটকে গেলেন প্রায় আড়াইশ বাংলাদেশি।

    মেডিকেল ভিসা নিয়ে আত্মীয়-পরিজন এর চিকিৎসা করাতে এসেছিলেন অনেক মানুষ। বাংলাদেশ সরকার সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে অনেকেই জানতেন না। আর তাই অন্যবারের মতো সীমান্তে পৌঁছেছেন তারা। কিন্তু বাংলাদেশে ফেরা হলো না সেই মানুষগুলোর।

    "আমরা মেডিকেল ভিসা নিয়ে রোগের চিকিৎসা করাতে এসেছিলাম...এখানে এসে জানতে পারলাম আমরা দেশে ফিরতে পারব না। আমাদের টাকা শেষ। এসে না ফিরতে পারলে এখানে কিভাবে থাকবো ?" বললেন রায়গঞ্জের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান।

    একই অবস্থা বরিশালের শংকর বিশ্বাসের। কারণ দেশে ফেরা সম্ভব নয়। আবার ভারতের থাকারও টাকা নেই।

    প্রায় আড়াইশ মানুষের অবস্থায় বার বার ভারতীয় অভিবাসন দপ্তরের অফিসারদের অনুরোধ করতে থাকেন তাদের যেন বাংলাদেশে যেতে দেওয়া হয়।

    "কিন্তু আমাদের তো কিছু করার নেই ...কারণ যে নির্দেশের কারণে আমরা ওদের যেতে দিচ্ছি না, তা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত" বলেন তরুণ বিশ্বাস, চিফ ইমিগ্রেশন অফিসার, পেট্রাপোল।

    বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে অবশ্য জানানো হয়েছে যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, তারা তাদের সাথে যোগাযোগ করে নো অবজেকশন সার্টিফিকেট এবং করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত যেতে পারেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ