ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • ট্রাকচাপায় নারী শ্রমিকসহ নিহত ৩

    ট্রাকচাপায় নারী শ্রমিকসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় নারী শ্রমিকসহ তিন জন নিহত ও চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনিরামপুর বেলতলী এলাকার ব্রাদার্স কোল্ড স্টোরেজসংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তারাগঞ্জ আদর্শপাড়ার মমতা বেগম (২৬) ও নীলফামারী কিশোরগঞ্জের কাঠগাড়ি গ্রামের লাভলী বেগম (২৫)। অপর নিহত ব্যক্তি ভ্যানচালক। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

    আহতরা হলে- তারাগঞ্জ অনন্তপুরের তাসলিমা আক্তার (২৫) ও নীলফামারী কিশোরগঞ্জের সিংঙ্গের গাড়ি এলাকার সাথী রানী (৩০)। এদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তিরা হলেন- তারাগঞ্জ মোল্লাপাড়া রহিমাপুর এলাকার মজিদা আক্তার (১৯) ও আব্দুল মজিদ। তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানে করে ছয় আরোহী বাড়ি ফিরছিলেন। ভ্যানটি উপজেলার  ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিন জনের মৃত্যু হয়। নিহত দুই নারী একটি জুতা কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দু’জনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান বলেন, নিহতদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ