ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন
  • এক ঘণ্টায় ৩০০ ভোট

    এক ঘণ্টায় ৩০০ ভোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃতীয় ধাপে রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় সাতটি করে ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। রোববার সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

    এদিকে কেন্দ্রের সাতটি বুথে এক ঘণ্টায় ভোট পড়েছে ৩০০টি বলে নিশ্চিত করেছেন নির্বাচনে দায়িত্বে থাকা বালিয়াকান্দির ইন্দুরদি উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আ. রব সুমন।

    তিনি বলেন, সকাল থেকে ভোটাররা দলে দলে ভোট দিতে আসছেন কেন্দ্রে। এ পর্যন্ত কোনো সমস্যা নেই বলে জানান তিনি। সরেজমিন দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন।

    ভোট দিতে আসা নুরজাহান বেগম বলেন, সুন্দরভাবে এবার ভোট দিলাম। কোনো রকম ঝামেলা নেই। ভোট দেওয়ার জন্য মানুষের লাইনও খুব বড় দেখলাম বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ