ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের নতুন রেকর্ড

    বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের নতুন রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনে আবারও নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

    রবিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে দেশে রেকর্ড ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। যা দেশে এ যাবতকালে সর্বোচ্চ।

    এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

    বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

    পিডিবির হিসাবে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে গত এক যুগে দেশে বিদ্যুৎ উৎপাদন তিনগুণ হয়েছে।

    আওয়ামী লীগ সরকারের শুরুর বছর ২০০৮ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন হয় ৪ হাজার ৩৬ মেগাওয়াট, ২০০৯ সালের ৬ জুন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট, ২০১৫ সালের ১৩ আগস্টে ৮ হাজার ১৭৭ মেগাওয়াট, ২০১৬ সালের এপ্রিলে ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট, ২০১৮ সালে ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট এবং ২০১৯ সালের ১১ মে দেশে সর্বোচ্চ ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ