ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন
  • জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

    জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

    গাজীপুর মহানগরীর বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে আতিকুর রহমান (শাহ সুলতান আতিক) বাদি হয়ে রবিবার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। তিনি আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নূরনবী।

    মামলায় তিনি অভিযোগ করেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। তিনি চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ন হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করেন।
     
    আদালত আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন বলে জানান অ্যাডভোকেট মো. নূরনবী।

    জানতে চাইলে গাজীপুর আদালতের ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল বলেন, 'মামলার বিষয়টি আমি শুনেছি।'

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ