ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নৌকার ওপর 'খালেদা জিয়ার মুক্তি চাই' সিল!

    নৌকার ওপর 'খালেদা জিয়ার মুক্তি চাই' সিল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একাধিক কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যালটে সিল মেরেছে অজ্ঞাতরা। কেন্দ্র সংশ্লিষ্টদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা ভোট দিতে এসে এই কাজ করেছে।

    রবিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, সোনারগাঁ থানা ছাত্রদল’ সিল-সম্বলিত ব্যালট পেপারের একটি ছবি ভাইরাল হয়েছে।

    দুপুরে নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদরাসা কেন্দ্রেও এমন ব্যালট পেপার দেখা গেছে। তবে বিষয়টি জানা নেই বলে দাবি করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আজহার হোসেন ভূঁইয়া।

    ভাইরাল এই ব্যালটে লাঙল প্রতীকের মো. আবুল হাসেম, নৌকা প্রতীকের মো. আব্দুর রশিদ মোল্লা ও হাতপাখা প্রতীকের মো. গোলাম মোস্তফার নাম উল্লেখ আছে। এ তিনজনই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের প্রার্থী। ফলে সাদিপুর ইউনিয়নের যে কোনো একটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমেদ তুষার গণমাধ্যমকে বলেন, নেতাকর্মীরা বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির পক্ষে নীরব প্রতিবাদস্বরূপ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হয়তো ব্যালটে মুক্তির সিল মেরেছেন।

    এর আগে, প্রকাশ্যে নৌকায় সিল দেয়াকে কেন্দ্র করে ১২টা ১১ মিনিট থেকে প্রায় ৪০ মিনিট এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখেন প্রিজাইডিং অফিসার। তিনি এসময় ভোট দেয়া নিয়ে ঝামেলা ও কেন্দ্রের ভেতরে বহিরাগতদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাইলেও তা পাননি বলে জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ