ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • অপরাধ দমনে ভারতের পাশে ইসরায়েল

    অপরাধ দমনে ভারতের পাশে ইসরায়েল
    মুম্বাই ২৬/১১ হামলা। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলো বলেছেন, ‌‘২৬/১১ হামলার অপরাধীদের দমন করতে ভারতের পাশে আছে ইসরায়েল।’ রবিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। খবর এএনআইয়ের।

    নাওর গিলো বলেন, ‘অপরাধ দমনে ইসরায়েল শতভাগ ভারতের পাশে আছে। ইহুদি হওয়ায় ইসরায়েলের মানুষও এই হামলার শিকার হয়েছিল। অপরাধীদের উপযুক্ত শাস্তি দিতে ভারতের পাশেই আছি।’
    তিনি আরও বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। এ হামলায় হতাহতদের পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইতে ওই ভয়ংকর হামলা চালায় লস্কর-ই-তাইয়েবার জঙ্গিরা। এতে ১৭৫ জন নিহত হন। মারাত্মকভাবে আহত হন ৩০০ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ