ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ডিআরইউ’র ভোটগ্রহণ শুরু

    ডিআরইউ’র ভোটগ্রহণ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

    এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। বাকি দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

    ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ভোট পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

    পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে রয়েছেন- ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ