ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • জুতা জোড়া সোয়া ১৫ কোটি টাকা!

    জুতা জোড়া সোয়া ১৫ কোটি টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিলামে মার্কিন র‌্যাপার কেইন ওয়েস্টের এক জোড়া স্নিকার্স ১৮ লাখ ডলার বা প্রায় ১৫ কোটি ২৬ লাখ ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাল্টিন্যাশনাল কোম্পানি সোথেবে’স জানিয়েছে, এর আগে কখনো কোনো স্নিকার্স এত বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড নেই।

    আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, ২০০৮ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাইকি এয়ার ইজি মডেলের এই স্নিকার্স পরেছিলেন ওয়েস্ট। স্নিকার ইনভেস্টিং প্লাটফর্ম রেয়ারস রেকর্ড দামে এই জুতা জোড়া কিনে নিয়েছে।

    এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া স্নিকার্সের মূল্য ছিল ৫ লাখ ৬০ হাজার ডলার। গত বছরের মে মাসে সেটি বিক্রি হয়েছিলো। ১৯৮৫ সালের এয়ার জর্ডান ওয়ানএস মডেলের এই জুতাটি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জন্য তৈরি করা হয়েছিল।

    নিউইয়র্কের সংগ্রাহক রায়ান চ্যাংয়ের পক্ষ থেকে এই জুতা জোড়া নিলামে তুলেছিল সোথেবে’স। ২০০৮ সালের গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হেই মামা অ্যান্ড স্ট্রংগারে গানের আবেগী পারফর্ম্যান্সের সময় এই জুতা জোড়া পরেছিলেন ওয়েস্ট। এরপর ওই জুতার ডিজাইন ফ্যাশনপ্রেমীদের ব্যাপক সাড়া পায়।

    পরবর্তীতে ২০১৩ সালে নাইকির সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ইতি টানেন ওয়েস্ট। এরপর অ্যাডিডাস ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেন তিনি। সেখানে এই ইজি ব্র্যান্ডের স্নিকার্স ২০২০ সালে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ