ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শিক্ষার্থীদের চাপে জরিমানা দিতে বাধ্য হলো লাইসেন্সবিহীন পুলিশ

    শিক্ষার্থীদের চাপে জরিমানা দিতে বাধ্য হলো লাইসেন্সবিহীন পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে লাইসেন্সবিহীন পুলিশের একটি গাড়িকে জরিমানা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

    রেজিস্ট্রেশন নম্বরবিহীন রাস্তায় নামা পুলিশের ওই গাড়িটিকে বুধবার রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় গাড়িটি যে পুলিশ সদস্য চালাচ্ছিলেন তার ড্রাইভিং লাইসেন্সও পাননি শিক্ষার্থীরা।

    এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ওই গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানান। তবে প্রথমে তারা এ নিয়ে মামলা নিতে রাজি হননি।

    শিক্ষার্থীরা এ সময় পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করে। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের তর্ক শুরু হয়। কিছুক্ষণ পর প্রায় ১০০ জন শিক্ষার্থী গাড়িটিকে জোর করে রাস্তার পাশে পার্ক করে ঘিরে রাখে।
    পরিস্থিতি সামাল দিতে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন।

    তবে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা গাড়িটিকে আটকে রাখা হবে বলে জানান।

    ঘণ্টাখানেক বাববিতণ্ডার  পর দুপুর দেড়টার দিকে একজন ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে এসে গাড়িটির চালক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

    এ ব্যাপারে খিলগাঁও জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান সাংবাদিকদের ওই চালকের ব্যাপারে বলেন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ  হওয়ায় আমরা তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছি। তিনি এক বছর লাইসেন্স নবায়ন করেননি।

    এ সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের নেই কেন জানতে চাইলে তিনি বলেন, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। তবে এখনো সেটি পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ