ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে: বাহাউদ্দিন নাছিম

    খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে: বাহাউদ্দিন নাছিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে। তারা চাইলে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারে। কিন্তু চিকিৎসক না এনে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা রাজনীতি করতে চায়।

    বুধবার বিকালে রাজধানীর পাতিরা ঈদগাহ মাঠ, ডুমনিতে ঢাকা মহানগর উত্তরের ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাহাউদ্দিন নাছিম বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। বিএনপি ব্যস্ত তাকে নিয়ে রাজনীতিতে। তারা খালেদা জিয়ার কিছু হলে কে নেতৃত্ব দেবে- তা নিয়ে ভাগাভাগি আর রাজনীতি করছে। বাংলাদেশের মানুষ এই অপরাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করবে।

    সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

    আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, উপদপ্তর সম্পাদক আবদুল আউয়াল শেখ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ