ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জাতীয় সংগীত অবমাননায় মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

    জাতীয় সংগীত অবমাননায় মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। বুধবার (১ ডিসেম্বর) মুম্বাইতে এক সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংগীত শুরুর অনেক পরে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হয় বিজেপি।

    বিজেপির অভিযোগ, জাতীয় সংগীতকে অসম্মান করেছেন মমতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপি নেতারা ওই ঘটনার ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, হঠাৎ মাঝপথে জাতীয় সংগীত শেষ করে দিয়েই বসে যান তিনি।

    এ ঘটনার পরিপ্রেক্ষিতে মমতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান এক বিজেপি নেতা।

    সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে বলা হয়, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নেতার অভিযোগ, ‘বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা’ এবং তারপরে ‘৪ বা ৫টি শ্লোকের পরে হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে দেন তিনি’।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ