ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • ডিম-মুরগির দাম কমেছে, শীতের সবজির দাম অপরিবর্তিত

    ডিম-মুরগির দাম কমেছে, শীতের সবজির দাম অপরিবর্তিত
    কাঁচা বাজার। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে ডিম ও মুরগির দাম কমলেও শীতকালীন সবজিসহ অন্য সব পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

    আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলিসহ একাধিক এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

    কারওয়ানবাজারে এক সপ্তাহ আগে ১১৫ থেকে ১২০ টাকা ডজন বিক্রি হওয়া ফার্মের মুরগির ডিম এখন ৯০ টাকাতে পাওয়া যাচ্ছে।

    এদিকে, বাজারে নতুন আলুর দেখা মিলেছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

    কারওয়ান বাজারের ব্যবসায়ী মো. মিজান বলেন, বাজারে এখন নতুন আলু এসেছে। এ কারণে আলুর দাম একটু বেশি। আবার কয়েক দিন পরে এমনিতে কমে যাবে।

    শীতকালীন সবজি

    শিমের কেজি ৪০ টাকা, গাজর ৬০ টাকা, টমেটো ১৬০, পটল ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

    এ ছাড়া ঝিঙে ৫০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কাঁচকলা প্রতি হালি  ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১৫ টাকা এবং মুলা শাকের আঁটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর, পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।

    মাছ ও মুরগির বাজার

    ব্রয়লার মুরগি ১৫৫ টাকা, পাকিস্তানি কক বা সোনালি মুরগি ২৯০ থেকে ৩২০ টাকায়। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়।

    মাছের বাজারে রুই মাছের কেজি ৩৫০ টাকা, কাতল মাছেরও একই দাম। শিং মাছ কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা, এবং একই দামে মিলছে টাকি মাছ ৩০০ মাছ। শোল মাছ কেজি ৫০০ থেকে ৬০০ টাকা। তেলাপিয়া ও পাঙাস মাছ ১৫০ থেকে ১৭০ টাকা।ইলিশ মাছ কেজি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। ছোট ইলিশ মাছ ৫০০ থেকে ৬০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ