ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ধর্ষিত শিশু লাইফ সাপোর্টে, আটক অভিযুক্ত

    ধর্ষিত শিশু লাইফ সাপোর্টে, আটক অভিযুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের বিরল উপজেলায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত রাসেল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে বিরল উপজেলার ৫নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা পাগলাপীর গ্রামে এই ঘটনা ঘটে। আটক অভিযুক্ত রাসেল হোসেন ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে। সে পেশায় গরু ব্যবসায়ী। ধর্ষণের শিকার ওই শিশু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

    বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, দিনমজুর বাবা প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে খাওয়া শেষ করে কাজে বেরিয়ে পড়েন। বিকেলে মা শিশুকে বাড়িতে রেখে গরু-ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে যান। এসময় শিশু বাড়িতে একা ছিল। রাসেল হোসেন শিশুটিকে একা পেয়ে বাড়িতে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুকে হত্যার উদ্দেশ্যে বারান্দার বাঁশের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। এসময় বাড়িতে মা এলে ধর্ষক রাসেল পালিয়ে যায়। পরে মা ও স্থানীয়রা শিশুকে উদ্ধার করে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

    তিনি আরও জানান, রাতে অভিযান চালিয়ে ধর্ষক রাসেলকে আটক করা হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বিরলে ধর্ষণের শিকার শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ