ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পদত্যাগের ঘোষণা দিলেন ৫০ আ.লীগ নেতাকর্মী

    পদত্যাগের ঘোষণা দিলেন ৫০ আ.লীগ নেতাকর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনবিচ্ছিন্ন একজনকে নৌকার প্রার্থী করা হয়েছে এমন অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৫০ নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন। তার সবাই ওই ইউনিয়ন কমিটির নেতাকর্মী।

    বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে স্থানীয় মাঠের হাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম। এ সময় দল থেকে পদত্যাগকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    লিখিত বক্তব্যে আশরাফুল ইসলাম বলেন, ‘আগামী ৫ জানুয়ারি বদরগঞ্জ উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে। লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিসহ পাঁচ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী তার শ্যালক রাকিব হাসান দুলু শাহকে চেয়ারম্যান পদে মনোনয়ন পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন। অথচ দুলু শাহের সঙ্গে লোহানীপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনও সম্পর্ক নেই। তিনি জামায়াত-বিএনপির নেতাদের সঙ্গে ওঠাবসা করেন। এ রকম একজন জনবিচ্ছিন্ন ব্যক্তিকে নৌকার মনোনয়ন দেওয়ার প্রতিবাদে লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সব নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দেন। ’

    তারা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করে দুলু শাহের পরিবর্তে দলের পরীক্ষিত যে কাউকেই মনোনয়ন দেওয়ার দাবি জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোহানীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজ মেম্বার, মজিদ মণ্ডল, রাজা মিয়া মণ্ডল, রাজ্জাক মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল হক টুটুল সাংগঠনিক সম্পাদক হারুন মিয়াসহ শতাধিক নেতাকর্মী।

    এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ