ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী

     আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষড়যন্ত্র আর আন্দোলন করে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। শ‌নিবার (০৪ ডি‌সেম্বর) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এসব কথা ব‌লেন তিনি।

    কৃ‌ষিমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমরা কোনো আন্দোলন সংগ্রামকে ভয় পাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ উন্নয়নের দিকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, উন্নয়নের এই জোয়ারে সব ষড়যন্ত্রকারী ভেসে যাবে।

    তি‌নি ব‌লেন, ছাত্ররাই ছাত্রলীগ করবে। অছাত্র, বেশি বয়সি ও বিবাহিতদের ছাত্রলীগে স্থান দেওয়া হবে না। এক্ষেত্রে যে নীতিমালা রয়েছে তা কঠোরভাবে মানা হবে।

    ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে ড. রাজ্জাক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুশৃঙ্খল, সুদক্ষ ও ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের চেতনার ও দর্শনের সংগঠন। ছাত্রলীগের কর্মীদের এ বিষয়গুলো মনে রাখতে হবে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কাজে জড়িত হওয়া যাবে না।

    কৃষিমন্ত্রী আরও বলেন, কোনো ‘বিদ্রোহী’ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত ৩ হাজার ইউপির মনোনয়ন দেওয়া হয়েছে, তার একটিতেও বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি।

    অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য ছোট মনির, জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

    উদ্বোধক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ