ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হেফাজতের পক্ষে লেখায় ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার

     হেফাজতের পক্ষে লেখায় ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন লেখালেখির অভিযোগে গোপালগঞ্জে তিন ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও ফয়সাল সরদার এবং ক্রীড়া সম্পাদক শেখ রোমান আহম্মেদ।

    আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল­া রনি হোসেন কালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ওই তিন নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

    ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি মো. শরীফুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বহিষ্কৃরকৃতরা হেফাজতের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ