ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • হত্যা মামলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

    হত্যা মামলায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যবসায়ী রোকন হত্যা মামলায় গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    রোববার (৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ নির্দেশ দেন। এর আগে রামচন্দ্রপুর ইউনিয়নের ওই চেয়ারম্যান উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়েছিলেন।

    জানা গেছে, ২০২১ সালের ১৭ জুন (বৃহস্পতিবার) গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই খোকন সরদার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোসাব্বিরসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

    আসামিপক্ষের আইনজীবী সাবেক পিপি শফিকুল ইসলাম শফি জানান, এ বছর উচ্চ আদালত থেকে মোসাব্বির হোসেন ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। রোববার (৫ ডিসেম্বর) জামিনের ছিল শেষ দিন। আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠান।

    উল্লেখ্য, দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন মোসাব্বির হোসেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ