ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • তাবলিগের কথা বলে বের হয়ে চার যুবক নিখোঁজ

    তাবলিগের কথা বলে বের হয়ে চার যুবক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটে তাবলিগে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন একই গ্রামের চার যুবক। ২০ দিনেও তাদের খোঁজ মিলেনি। সিলেটের তাবলিগ জামাতের দুটি মারকাজে যোগাযোগ করেও তাদের কোন সন্ধান মিলেনি। এ অবস্থায় তাদের সন্ধানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিষিদ্ধঘোষিত কোন সংগঠনে যোগ দিতে এক সাথে এই চার যুবক বাড়ি ছেড়েছে কি-না এ ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছেন তারা।

    নিখোঁজ যুবকরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর গ্রামের শেখ শামসুল হক স্বপনের ছেলে শেখ আহমেদ মামুন (২৩), একই গ্রামের সোহরাব আলীর ছেলে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন (২৪) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (৩৩)। নিখোঁজের ঘটনায় শেখ শামসুল হক স্বপন ওসমানীনগর থানায় জিডি করেছেন।

    পুলিশ সূত্র জানায়, গত ১৫ নভেম্বর তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন। কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে নিখোঁজদের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তারা কাদের সঙ্গে তাবলিগ জামাতে গেছেন সে তথ্য জানা নেই পরিবারের। নিখোঁজদের মধ্যে শেখ আহমেদ মামুন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইনঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এছাড়া সায়িদ একজন মুফতি।

    নিখোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন জানান, ‘তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। পুলিশসহ আইনশৃঙ্খলিা বাহিনীর একাধিক টিম আমাদের সাথে তাদের বিষয়ে কথা বলে তথ্য নিয়েছে। কিন্তু তাদের সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না।’

    সিলেট ওসমানীনগর থানার ওসি মাঈন উদ্দিন জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। পুলিশ তাদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থাও তাদের সন্ধানে কাজ করছে।

    সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান জানান, ‘নিখোঁজ চারজনের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ