ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস
  • গ্রাম পুলিশকে শ্লীলতাহানির চেষ্টা, ইউপি সচিবের কারাদণ্ড

    গ্রাম পুলিশকে শ্লীলতাহানির চেষ্টা, ইউপি সচিবের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে (৪৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ইউনিয়ন পরিষদের এক নারী গ্রাম পুলিশকে (মহল্লাদার) শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আজ মঙ্গলবার ওই ইউনিয়ন পরিষদে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ সাজা দেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেন ওই নারী মহল্লাদারকে (নারী গ্রাম পুলিশ) পরিষদের দোতলার একটি কক্ষ পরিষ্কার করতে পাঠান। পরে সচিব মোশারফ হোসেন ওই কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। একপর্যায়ে ওই নারী মহল্লাদার দৌড়ে নিচে নেমে এসে বিষয়টি চেয়ারম্যান কামরুল হাসানসহ উপস্থিত সবাইকে জানান। চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীকে জানান।পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সচিবকে এক বছরের কারাদণ্ড দেন।

    উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী বলেন, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়ায় সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ