ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • বাংলা একাডেমির মহাপরিচালক লাইফ সাপোর্টে

    বাংলা একাডেমির মহাপরিচালক লাইফ সাপোর্টে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজী রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। পাকস্থলীজনিত সমস্যার কারণে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

    বাংলা একাডেমি সূত্রে আরও জানা গেছে, সদ্য সমাপ্ত বইমেলা চলাকালে এ মাসের প্রথম সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। তার আগেও কার্ডিয়াক, হজম সমস্যাসহ ফ্রোজেন শোল্ডার নিয়ে গত ফেব্রুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ২৭ ফেব্রুয়ারি তার হার্টে রিং পরানো হয়। পরে ২ মার্চ বাসায় ফিরেছিলেন।

    বাংলা একাডেমির উপ পরিচালক জানান, সিরাজীর করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে তিনি নেগেটিভ হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন, যা পরিবার ছাড়া বাইরের কেউ জানতো না। এই ক্যান্সার নিয়েও তিনি স্বাভাবিক ভাবে সাহসিকতার সাথে যাবতীয় কাজ করে যাচ্ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ