ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: আরও ৫ জনের মরদেহ হস্তান্তর

    রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: আরও ৫ জনের মরদেহ হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও পাঁচ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে এ ঘটনায় নিহত ৫৪ জনের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহতদের মধ্যে ৫১ জন আগুনে পুড়ে এবং বাকি তিন জন ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান।

    বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে পাঁচ মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিআইডি’র পরিদর্শক মো. আতাউর রহমান। তিনি বলেন, আজ নারায়ণগঞ্জে মর্গে থাকা মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা লাবনী, সাজ্জাদ, শাকিল ও রকিব হোসেনের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ৪ আগস্ট ২৪ জনের এবং ৭ আগস্ট ২১ জনের লাশ পরিবার-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ