ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নিজে রান্না করে ৩০ কর্মচারীকে খাওয়ালেন এমপি

    নিজে রান্না করে ৩০ কর্মচারীকে খাওয়ালেন এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরীর মাটির চুলায় রান্না করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

    শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর তিনি নিজের হাতে রান্না করে তার বাড়ির ৩০ জন কর্মচারীকে খাইয়েছেন বলে জানা গেছে।

    ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাটির চুলায় কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ ভাজছেন এমপি। তারপর কাঁচামরিচ, হলুদ, লবণসহ গরম মসলা দিচ্ছেন কড়াইয়ে। এরপর সেখানে মুরগির মাংস ছাড়ছেন।

    রাহী হুদা নামে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট দিয়ে লিখেছেন, হ্যাঁ উনি নোয়াখালী-৪ আসনের গণমানুষের প্রিয়নেতা একরামুল করিম চৌধুরী এমপি। এইভাবে নিজে দুপুরের রান্না করে নিজ বাড়ির সবাইকে নিয়ে খাওয়া-দাওয়া করান তিনি।

    একরামুল করিম চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী সুনীল বাবু বলেন, স্যার সময় পেলেই রান্না করেন। আমরা মোট ৩০ জন আছি এই বাড়িতে। উনি আজ সবাইকে রান্না করে খাইয়েছেন।

    এমপি একরামুল করিম চৌধুরীর বাড়িতে কাজ করেন মো. জাহাঙ্গীর হোসেন ও মো. তারেক।  তারা বলেন, এমপি স্যার আজ আমাদের জন্য দেশি মুরগি, কোরাল মাছ, সবজি রান্না করেছেন। তিনি প্রায়ই রান্না করে খাওয়ান। উনার রান্না খুব মজার হয়।

    এ বিষয়ে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, আমি প্রায়ই রান্না করি। নিজের বাড়ির সবাইকে নিয়ে খেতে অনেক আনন্দ। শুক্রবার ছুটির দিন তাই সবাইকে রান্না করে খাওয়ালাম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ