ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন, পুড়ল ৯ বাস

বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন, পুড়ল ৯ বাস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরাবাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে গেছে।  এ সময় ১৫টি দোকানও পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাসস্ট্যান্ডের পাশে নদীর পাড়ে অটোরিকশার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তার আগেই স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের ৯টি বাস পুড়ে যায়। এ সময় আগুনে ১৫ দোকান পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ