ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মানবিক সাহায্য চেয়ে দু'দিনে ট্রিপল থ্রিতে ৯৭ হাজার কল!

    মানবিক সাহায্য চেয়ে দু'দিনে ট্রিপল থ্রিতে ৯৭ হাজার কল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবিক সাহায্যে চালু করার মাত্র দুই দিনেই ট্রিপল থ্রিতে সাহায্য চেয়ে ফোন এসেছে প্রায় ৯৭ হাজার। এসবের মধ্যে থেকে যাচাই-বাছাই শেষে ২ হাজার ৭৭৫ জনের তথ্য চলে গেছে মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে। তবে এত ফোনের ভিড়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অসংখ্য ভুয়া কল।

    এ কার্যক্রমে সরকারকে সহায়তা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা এবং এসপায়ার টু ইনোভেট-এটুআই।

    এ প্রসঙ্গে এটুআইয়ের চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আরফে এলাহী গণমাধ্যমকে বলেন, ২৫ এপ্রিল থেকে এই সেবা চালু করার পর প্রায় ৯৭ হাজার কল এসেছে। এর মধ্যে আড়াই  হাজার কল যাচাই করে তাদের নাম-ঠিকানা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে চলাচল সীমিত করে দিলে বিরাট একটা অংশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। খাদ্য সংকটে থাকলেও নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায় লজ্জায় বা অন্য যে কোনো কারণে হোক খাদ্য সহায়তার বিষয়ে বলতে পারেন না, তাদের জন্যই তাই ট্রিপল থ্রি। এরই মধ্যে শুরু হয়েছে মানবিক সাহায্য খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ