ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘রিমান্ডে হেফাজত নেতাদের নির্যাতন’ গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার 

    ‘রিমান্ডে হেফাজত নেতাদের নির্যাতন’ গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নেতাদের গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে নির্যাতনের গুজব ছড়ানোর অভিযোগে রানা মন্ডল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

    বুধবার (২৮ এপ্রিল) গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে তাকে ঢাকায় নিয়ে আসে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

    সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, গ্রেফতার রানা মন্ডল বেশ কিছু দিন ধরে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে হেফাজত নেতা-কর্মীদের রিমান্ডে নির্যাতনের মনগড়া, আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক, মানহানীকর ও ধর্মীয় উসকানিমূলক গুজব রটিয়ে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন। প্রযুক্তিগত সহায়তায় রানা মন্ডলকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রানা মন্ডল ইউটিউব চ্যানেল হলিটিভি পরিচালনা করে বলে জানায়। তার ইউটিউব চ্যানেলে সংশ্লিষ্ট ভিডিওসহ একই রকম প্রায় ছয় শতাধিক মনগড়া ভিডিও পাওয়া যায়। সে এরকম আরও একাধিক ইউটিউব চ্যানেল পরিচালনা করে বলে জানা গেছে। তার নিজের নামে পরিচালিত ‘রানা স্টুডিওতে’ হাফেজ মো. আব্দুর রহিম শেরপুরীর (৩৫) মনগড়া ও উসকানিমূলক ভিডিওগুলো ধারণ করতেন। পরে এই ভিডিওর সঙ্গে অন্যান্য ভিডিওর কাটপিস সম্পাদনা করে প্রচার করা হতো।

    রানা মন্ডল ও আব্দুর রহিম শেরপুরীর বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শেরপুরীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ