ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ব্রিটেনের কারাগারে স্ট্রোক করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ

    ব্রিটেনের কারাগারে স্ট্রোক করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগারে স্ট্রোক করেছেন। ২০১৯ সাল থেকে তিনি সেখানে আছেন। স্থানীয় সময় রবিবার ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিসকে উদ্ধৃত করে ডেইলি মেইল এ সংবাদ প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২৭ অক্টোবর। হাইকোর্টে অ্যাসাঞ্জের ভিডিও উপস্থিতির সময় এটি ঘটে।

    স্টেলা মরিসের ধারণা, অ্যাসাঞ্জের স্ট্রোক মানসিক চাপের কারণে হয়েছে। তার বিরুদ্ধে চলমান মার্কিন আদালতের পদক্ষেপের কারণে এবং তার স্বাস্থ্য সামগ্রিকভাবে নেতিয়ে পড়ার কারণে স্ট্রোক হয়েছে।

    তিনি আরো বলেন, স্ট্রোক জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রভাবিত করেছে। তার চোখ কিছুটা অন্যরকম হয়ে গেছে। তার ডান চোখের পাতা বন্ধ হচ্ছে না এবং স্মৃতিশক্তি কমে গেছে।

    জুলিয়ান অ্যাসাঞ্জের এমআরটি স্ক্যান করা হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি-স্ট্রোক ওষুধ খাচ্ছেন। অ্যাসাঞ্জের ব্যাপারে কোনো রকমের মন্তব্য করা থেকে বিরত থেকেছে ব্রিটেনের বিচার বিভাগ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ