ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

    ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং মালিকদের প্রণোদনা প্যাকেজের নামে অর্থ লুটপাটের পাঁয়তারা বন্ধের দাবি করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।

    বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

    নেতৃদ্বয় বলেন, সরকার করোনা মহামারিতে দেশের শ্রমিকদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে মালিকদের স্বার্থে শিল্প-কারখানা চালু রেখেছে। অথচ, তাদের ঠিকমতো বেতন-বোনাস দেওয়া হয় না। এর মধ্যে শ্রম আইনের কর্মঘণ্টা ও ওভারটাইম সম্পর্কিত ধারা স্থগিত করা হয়েছে, যার ফলে মালিকরা তাদের ইচ্ছামতো শ্রমিকদের ওপর কাজের চাপ সৃষ্টি করে উৎপাদন বাড়ানোর দিকে তৎপরতা চালাচ্ছে।

    তারা আরও বলেন, বাংলাদেশ পোশাক রফতানিকারক ও মালিক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ (বিকেএমইএ) মালিকদের কয়েকটি সংগঠন এবছরও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের অজুহাত দেখিয়ে সরকারের কাছে বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজের প্রস্তাব করেছে। মালিকরা মূলত ব্যবসায় দুরবস্থার কথা বলে বেতন-বোনাস থেকে শ্রমিকদের বঞ্চিত করার এবং সরকারের দেওয়া প্রণোদনার টাকা শ্রমিকদের না দিয়ে লুটপাটের পাঁয়তারা করছে।

    তাই মালিকদের এ অপতৎপরতা বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের নির্দেশ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ