ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নতুন মিস ইউনিভার্সকে নিয়ে যা বললেন লারা দত্ত

    নতুন মিস ইউনিভার্সকে নিয়ে যা বললেন লারা দত্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দীর্ঘ ২১ বছর পর কোনো ভারতীয় সুন্দরী জিতেছেন ‘মিস ইউনিভার্স’-এর মুকুট। ২০২১ আসরে বিশ্বের হাজারো প্রতিযোগীকে টপকে সেরা হয়েছেন পাঞ্জাবের হারনাজ কৌর সান্ধু। রোববার (১২ ডিসেম্বর) রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল প্রতিযোগিতাটির ৭০তম আসর। সেখানেই হারনাজের মাথায় পরিয়ে দেওয়া হয় মুকুট।

    এই ঘটনায় ভারতের শোবিজ দুনিয়ায় এসেছে আনন্দের জোয়ার। তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। তবে একজনের শুভেচ্ছা বিশেষভাবে জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। তিনি বলিউড অভিনেত্রী লারা দত্ত। আরও বড় ব্যাপার হলো, লারা ছিলেন শেষ ভারতীয়, যিনি মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন।

    মিস ইউনিভার্স ক্লাবে ভারতের পদযাত্রা হয় ১৯৯৪ সালে। ওই বছর সবাইকে লাক লাগিয়ে মুকুট জিতে নেন সুস্মিতা সেন। যিনি এখন বলিউডের নামজাদা অভিনেত্রী। এর ছয় বছর পর ২০০০ সালে লারা দত্ত এই খেতাব পান।

    ২১ বছরের বিরতি ঘোচানোর জন্য হারনাজকে তাই শুভেচ্ছা জানাতে ভুললেন না লারা। তিনি টুইটারে লিখেছেন, ‘শুভেচ্ছা হারনাজ সান্ধু! আমাদের দলে স্বাগতম! আমরা দীর্ঘ ২১ বছর এই দিনটির জন্য অপেক্ষা করেছি। তুমি আমাদের ভীষণ গর্বিত করেছ। কোটি কোটি স্বপ্ন সফল হল।’

    উল্লেখ্য, হারনাজকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন ২০২০ সালের বিজয়ী মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। গ্র্যান্ড ফিনালেতে হারনাজের মূল দুই প্রতিপক্ষ ছিলেন প্যারগুয়ের নাদিয়া ফেরেরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ