ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ছেলের রক্তাক্ত শরীর দেখে বাবার মৃত্যু

    ছেলের রক্তাক্ত শরীর দেখে বাবার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পাবনার চাটমোহর উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় শাহাদত হোসেন মন্ডল (৩২) নামের একজন গুরুতর আহত হয়। পরে সন্তানের রক্তাক্ত শরীর দেখে বাবা মোক্তার হোসেন (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

    মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্ধিনগর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি সিদ্দিনগর পশ্চিমপাড়া মহল্লার মৃত বাছির মণ্ডলের ছেলে।

    স্থানীয়রা জানান, মোক্তার মন্ডলের ছেলে শাহাদত মন্ডল ও জলিল মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৩২) সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই। তারা দুজন একসঙ্গে পুকুর কিনে মাছের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক লেনদেন নিয়ে অনেক দিন ধরেই মনোমালিন্য চলে আসছে। মঙ্গলবার এ নিয়ে দুজনের সংঘর্ষ হলে নুরুল ইসলাম বঁটি দিয়ে শাহাদত মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে আহত শাহাদতের বাবা ঘটনাস্থলে গেলে ছেলের রক্তাক্ত শরীর দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান।

    পরে আহত ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    নিহতের পরিবার জানায়, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস-সহ নানা রোগে আক্রান্ত ছিলেন। তবে ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

    চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, তাদের চাচাতো ভাইদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটলে ছেলের রক্তাক্ত মরদেহ দেখে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই জড়িতরা পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

    তবে সংঘর্ষের ঘটনায় তারা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ