ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • বিজয় দিবসের রাতে যুবলীগ নেতার ‘ধর্ষণ কাণ্ড’!

     বিজয় দিবসের রাতে যুবলীগ নেতার ‘ধর্ষণ কাণ্ড’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তের নাম আব্দুল হান্নান (৪০)।

    শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করেন।

    যুবলীগ নেতা আব্দুল হান্নান গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকার খেরু প্রামাণিকের ছেলে এবং পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক।

    জানা গেছে, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে যুবলীগ নেতা আব্দুল হান্নান তার এক প্রতিবেশী গৃহবধূকে জোরপূর্বক বাড়ির পাশে পুকুরপাড়ের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

    ওই রাতেই ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে শুক্রবার দুপুরে ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে যুবলীগ নেতা আব্দুল হান্নান পলাতক আছেন।

    গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ