ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষকের বাড়ি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান

     শিক্ষকের বাড়ি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিএম কলেজের একজন শিক্ষকের বাড়ি দখল করে শিক্ষা প্রতিষ্ঠান চলছে এমন অভিযোগে বরগুনা প্রেসক্লাবে রবিবার সকালে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল বিএম কলেজের ব‍্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
     
    সংবাদ সম্মেলনে তিনি জানান,বরগুনা পুলিশ সুপার সহ বিভিন্ন মহলের পিছনে ঘুড়েও প্রতিকার পায়নি বাড়িওয়ালা। বারবার নোটিশ দেয়ার পরেও তারা বাড়ি ছাড়েনি। 

    বর্তমানে তাকে হত‍্যার হুমকি সহ গতকাল তার বাড়ির সামনের বাগান ভাঙচুর করা হয়। এ ছাড়াও বাড়ির ২ য় তলায় বসবাসরত তার  স্ত্রী সন্তানরাও  নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদেরকেও হুমকি উত‍্যক্ত করা হচ্ছে। তাদের  হুমকির বিষয়ে ২০ নভেম্বর থানায় জিডি করেন যার নম্বর বরগুনা সদর থানা ৯২৮/২০-১১-২০২১ খ্রিষ্টাব্দ।

    লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১২ সালে বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান কর্নেল আব্দুল খালেকের অনুরোধে বরগুনা প্রি ক‍্যাডেট স্কুলের নিকট ৫ বছর মেয়াদে ২০১৬ খ্রিষ্টাব্দ পযর্ন্ত তার বাড়ির তিনটি তলা ভাড়া দেন। বাড়ির ২ য় তলায় তার স্ত্রী সন্তানরা বসবাস করতে থাকে। ২০১৬ খ্রিষ্টাব্দের পরে পরিচালনা কমিটি ভেঙ্গে যায় এরপর মৃত্যু বরন করে সাবেক উপজেলা চেয়ারম্যান। কিন্তু এত বছরেও বারবার নোটিশ দেয়ার পরেও তারা বাড়ি ছাড়েনি।

    করোনাকালীন সময় ২০২০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ কিছু টাকা দিয়ে এক বছরের জন‍্য সময় চেয়ে নেয় কিন্তু দুই বছর অতিক্রান্ত হলেও তরা বাড়ি ছাড়েনি।  বতর্মানে প্রতিষ্ঠানটির কাছে ১৩ লক্ষ ১০ হাজার টাকা পাওনা।

    এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ‍্যক্ষ মোহাম্মদ মেহেদী হাসান বলেন, করোনার কারনে আমাদের বিলম্ব হয়েছে। আমি কাউকে হুমকি দেইনি। বাড়িওয়ালার বাগান ভাঙচুর করেছে ছাত্ররা আমি ছিলাম না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ