ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
  • ইমোতে ছবি শেয়ারের উন্নত ফিচার

     ইমোতে ছবি শেয়ারের উন্নত ফিচার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে সহজ ফিচারের পাশাপাশি ছবি শেয়ার ও ভয়েস মেসেজের জন্য নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

    ১৪ ডিসেম্বর থেকে ফিচারগুলো ব্যবহার করা যাচ্ছে ইমোর আপডেট ভার্সনে।  

    ব্যবহারকারীদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে ইমো ছবি শেয়ারের দু’টি নতুন অপশন যুক্ত করেছে – সর্বাধিক ডেফিনিশনের সাথে ‘অরিজিনাল ইমেজ’ এবং মাঝারি ডেফিনিশনের সাথে ‘হাই কোয়ালিটি’। এছাড়া ইমো বিদ্যমান ‘ডেটা সেভার’ মোডের জন্য ছবির ডেফিনিশন আরও উন্নত করার পেছনে কাজ করেছে। এখন পর্যন্ত ইমো’র মানের ভিত্তিতে ছবি শেয়ারের ৩টি অপশন রয়েছে।  

    এছাড়া ব্যবহারকারীদের সুবিধার্থে উদ্ভাবনী ভয়েস মেসেজিং রিসিভার ফাংশন নিয়ে আসছে ইমো। ভয়েস মেসেজ চালানোর সময় ইমো ব্যবহারকারীরা ম্যানুয়ালভাবে ‘ইয়ার স্পিকার’ মোড বেছে নিতে পারেন। এই ফিচারের মাধ্যমে যারা অন্যদের সামনে জোরে ভয়েস মেসেজ শুনতে চান না তারা সুবিধা পাবেন। অন্যান্য ফিচারের মধ্যে ভয়েস মেসেজিং ফাংশনটি ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।  

    ‘ক্লিক টু সেন্ড’ নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস মেসেজ পাঠাতে মাইক্রোফোন বাটনে ক্লিক করে রেকর্ডিং শুরু করতে এবং আরেকটি ক্লিকের মাধ্যমে রেকর্ডিং বন্ধ করতে পারবেন। অর্থাৎ ভয়েস মেসেজ পাঠাতে ব্যবহারকারীদের মাইক্রোফোন বাটন ধরে রাখতে হবে না, যা তাদের স্বাচ্ছন্দ্য বাড়বে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ