ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শুক্রবার থেকে গাড়ি চালাতে চান পরিবহন মালিক-শ্রমিকরা

    শুক্রবার থেকে গাড়ি চালাতে চান পরিবহন মালিক-শ্রমিকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর গাবতলী কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।


    আগামীকাল শুক্রবার থেকে গাড়ি চালাতে চান পরিবহন মালিক-শ্রমিকরা। জোরালোভাবে সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। লকডাউনে ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের পুর্নবাসনে আর্থিক সহযোগিতা চায় সংগঠনটি। রাজধানীর গাবতলী কার্যালয়ে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ১১টার দিকে এ সংবাদ সম্মেলন করা হয়।

    এছাড়া সংবাদ সম্মেলন চার দফা দাবি তুলে ধরা হয়।

    ১. দেশে সব কিছুই চলছে। অফিস খোলা। মাকের্ট খোলা। শুধু চলছে না গণপরিবহন। আগামীকাল (শুক্রবার) থেকে গণপরিবহন চলাচলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়শনের নেতারা। সরকার অনুমুতি দিলে আমরা শুক্রবার থেকেই গাড়ি চালাতে চাই। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর আবেদন জানাই।

    ২. ক্ষতিগ্রস্ত মালিকদের গাড়ি মেরামত, কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, ঈদ বোনাস ও পুর্নবাসনের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে স্বল্প সুদে ও সহজ শর্তে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্ধের আবেদন জানিয়েছেন।

    ৩. গণপরিবহন ব্যবসায়ীরা গাড়ি কেনার ঋণের সুদ মওকুফসহ কিস্তি ২০২২ সালের জুন পর্যন্ত স্থগিত করতে হবে।

    ৪. গণপরিবহন মালিকদের ১ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সব ক্লাসিফাইড লোন হালনাগাদ করার সুযোগ অব্যাহত রাখতে হবে।

    সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ ও কবীর সামস্ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ