ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বজরঙ্গি ভাইজান-টু করার ঘোষণা সালমানের

    বজরঙ্গি ভাইজান-টু করার ঘোষণা সালমানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সালমান খান অভিনীতি বজরঙ্গি ভাইজান সিনেমাটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছিল। ভারতের বাইরেও দর্শকদের বেশ সাড়া পেয়েছে। সিনেমাটির গল্প ও অভিনয়শৈলী আজও দর্শকদের চোখে ভাসে।

    এই সিনেমার সিক্যুয়াল করার ঘোষণা দিয়েছেন বলিউড ভাইজান। সিনেমার গল্প লিখবেন এস এস রাজামৌলি ও কে ভে ভাইজেন্দ্রা প্রসাদ। রাজামৌলি ও থ্রি আর টিমের সমর্থনে রোববার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।   

    এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করন জোহর, এস এস রাজামৌলি, রাম চরণ এবং আলিয়া ভাট। অজয় দেবগনের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে তিনি যাননি।

    উল্লেখ্য যে, কে ভি ভিজেন্দ্র প্রসাদের লেখা গল্পে নির্মিত বজরঙ্গি ভাইজান সিনেমাটি পরিচালনা করেন কবির খান।  বলিউড সেনসেশন কারিনা কাপুর ও নওয়াজউদ্দিন সিদ্দিকী এতে অভিনয় করেন। এই ছবি ছোট্ট শিশু মুন্নির ভূমিকাটি সবাইকে বিমোহিত করে।  ২০১৫ সালের ১৭ জুলাই বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছে।
     
    রোববারের অনুষ্ঠানে সালমান খান বলেন, তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সিনেমা বজরঙ্গি ভাইজান।  এস এস রাজামৌলির বাবাকে এই ছবিতে কাস্ট করার জন্য ধন্যবাদ জানান তিনি।  তিনি বজরঙ্গি ভাইজান টু করার ঘোষণা দেন।  এরপরই অনুষ্ঠানের আয়োজক করণ জোহর জানতে চান, এটি কি আমরা আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরে নেব? জবাবে বলিউড ভাইজান বলেন, হ্যা করণ।  পরিচালক জানান, মুন্নিও এই সিনেমায় থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ