ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • হজে গমনেচ্ছুদের সতর্ক করেছে সরকার

    হজে গমনেচ্ছুদের সতর্ক করেছে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলতি বছর হজের বিষয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য হজে গমনেচ্ছুদের সতর্ক করেছে সরকার। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

    ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি অসাধু চক্র সরলমনা হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে ২০২১ সালে পবিত্র হজ পালনে অন্তর্ভুক্ত করবেন বলে অর্থগ্রহণ করছে, যা অনভিপ্রেত এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

    এমতাবস্থায় সকল ধর্মপ্রাণ হজে গমনেচ্ছুদের এই চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য মন্ত্রণালয় অনুরোধ করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২০২১ সালের হজের বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ