ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • গণপরিবহন চালুর দাবিতে রবিবার বিক্ষোভ

    গণপরিবহন চালুর দাবিতে রবিবার বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণপরিবহন চলাচলসহ তিন দফা দাবি বাস্তবায়নে আগামী রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

    শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গণপরিবহন চালুর এ দাবি জানানো হয়। পাশাপাশি দাবি আদায়ে আগামী রবিবার (২ মে) সারাদেশে বিক্ষোভ মিছিল এবং ৪ মে সারাদেশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

    তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে সরকার। এতে এই খাতের ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবন যাপন করছে। যার ফলশ্রুতি সড়ক পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমে আসলে তার দায়দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বহন করবে না।

    তিনি আরও বলেন, দেশের প্রায় ৭৫ ভাগ যাত্রী ও ৬৫ ভাগ পণ্য সড়ক পথে পরিবহন হয়ে থাকে। কিন্তু এখন গণপরিবহন ছাড়া দেশের সব মার্কেট, গার্মেন্ট, কলকারখানা, অফিস-আদালত খোলা রয়েছে। ফলে পরিবহন সঙ্কটে মানুষ সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসে গাদাগাদি করে যাতায়াত করছেন। সামাজিক দূরত্বের বালাই নেই। তাই স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা করতে হবে। এছাড়া সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। পাশাপাশি সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।

    সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদিকুর রহমান হীরু।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ