ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • স্যান্ডেলে ব্লুটুথ লুকিয়ে পুলিশের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি!

    স্যান্ডেলে ব্লুটুথ  লুকিয়ে পুলিশের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পড়াশুনার চেয়ে আজকাল শিক্ষার্থীরা নতুন উদ্ভাবনী বুদ্ধি বের করে পরীক্ষায় জালিয়াতির দিকে বেশি মনোযোগ দেন। আর সরকারি চাকরির ক্ষেত্রে এই জালিয়াতির চেষ্টা একটু বেশিই করেন চাকরিপ্রার্থীরা।

    এবার পরচুলায় ব্লুটুথ ডিভাইস লুকিয়ে জালিয়াতির এই চেষ্টাকে অন্যমাত্রায় নিয়ে গেছেন পুলিশের উপ-পরিদর্শক পদের এই চাকরিপ্রার্থী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশে পুলিশের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় পরচুলায় ব্লুটুথ ডিভাইস লুকিয়ে জালিয়াতির চেষ্টাকালে এক চাকরিপ্রার্থীকে আটক করেছে পুলিশ।

    ভারতের আইপিএস কর্মকর্তা রুপিন শর্মা তার ভ্যারিফায়েড টুইটার পেজ থেকে ওই ঘটনার ভিডিও শেয়ার করেছেন।

    ভিডিওতে দেখা গেছে, ওই চাকরিপ্রার্থী তার পরচুলায় ব্লুটুথ ডিভাইস লুকিয়ে রেখেছেন । এছাড়া তার কানের ভেতর থেকে ছোট এয়ারফোনও উদ্ধার করেছে পুলিশ।  মজার ব্যাপার হলো, ওই এয়ারফোন এতোই ছোট যে ওই চাকরিপ্রার্থী নিজেও তা কান থেকে বের করতে ব্যর্থ হন।

    এর আগে ভারতের রাজস্থানে তীব্র প্রতিদ্বন্দ্বীতামূলক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়  ব্লুটুথ ডিভাইসে ভর্তি ‘ব্লুটুথ স্যান্ডেল’ পরে জালিয়াতির চেষ্টা করায় পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই পরীক্ষার্থীরা স্যান্ডেলের সোলের ভেতর ব্লুটুথ ডিভাইস ঢুকিয়েছিলেন বলে জানা গিয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ