ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার
  • আমতলীতে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ‘কংক্রিট হলো ব্লক'

    আমতলীতে তৈরি হচ্ছে  পরিবেশ বান্ধব ‘কংক্রিট হলো ব্লক'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে তৈরি হচ্ছে কংক্রিট হলো ব্লক ।  পোড়া মাটির তৈরি লাল ইটের পরিবর্তে গাঁথুনিতে আধুনিকতার ছোঁয়া নিয়ে সিমেন্ট, কুচি পাথর, সাধারণ বালু, আস্তর বালু ও স্টোন ডাস্টের মিশ্রণে তৈরি হচ্ছে কংক্রিট ব্লক । আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে নদী তীরবর্তী এলাকায় রুহী ইকো  ব্রিকস এর কারখানা। আধুনিক সয়ংক্রিয় মেশিনে প্রতিদিন ৫ হাজার ব্লক তৈরি হচ্ছে ।  

    সংক্রিয় মেশিনে সিমেন্ট, কুচি পাথর, সাধারণ বালু, আস্তর বালু এবং স্টোন ডাস্ট ব্যবহার করে প্রয়োজন মতো আকার দিয়ে কনক্রিট ব্লক বানাচ্ছে  রুহী ইকো ব্রিকস। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী প্রৌকশলী মো. রাকিবুল হাসান রাজু চৌধুরী  বলেন,  কংক্রিট ব্লক ব্যবহারের অনেক সুফল আছে। সবচেয়ে বড় দিক হচ্ছে সনাতন লাল ইটের চেয়ে নির্মাণ খরচ তুললামূলক কম। কারণ কংক্রিট ব্লকের দেয়াল গাঁথুনিতে সিমেন্ট-বালু কম লাগে।

    এটি ব্যবহারে ভবনের ওজন কম থাকে, নির্মাণ সময় কম লাগে, কংক্রিটের হওয়াতে মজবুত হয় এবং নির্মাণের স্থায়ীত্ব বাড়ায়। লোনা মুক্ত নির্মাণ অর্থাৎ সনাতন লাল ইটের তৈরি ভবনে যেমন লোনা ধরে কিন্তু কংক্রিট ব্লক তৈরি ভবনে লোনা তুলনামূলক কম ধরে। শব্দদূষণ ও তাপ পরিবহনের পরিমাণ তুলনামূলক ভাবে ৪০% কম থাকে কনক্রিট ব্লকের তৈরি ভবনে। আরও একটি ভালো দিক হচ্ছে- কংক্রিট ব্লক দিয়ে তৈরি হলে তার ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন  ব্লকের তৈরী দেওয়ালে কিছু না করেই শুধু রং দিয়েই ফিনিশিং দেওয়া যায়। তাতে একদিকে শৈল্পিক সৌন্দর্য্য যেমন বাড়ে, খরচও থাকে হাতের নাগালে। আবার বাহিরের প্রাচীর দেয়ালে ব্লক গাঁথুনির মাধ্যমেই বৈচিত্র্য আনা যায়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ