ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ৩৮ লাশের ৩৬টি বরগুনার! পরিচয় মেলেনি ৩৩ জনের

    ৩৮ লাশের ৩৬টি বরগুনার! পরিচয় মেলেনি ৩৩ জনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া লাশের মধ্যে ৩৬টি বরগুনা জেলার। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'ঝালকাঠি জেলা প্রশাসন ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় নিহত হওয়া ৩৬ জনের মরদেহ বরগুনা জেলার বলে শনাক্ত করতে পেরেছি।'

    তবে এদের মধ্যে মাত্র তিনজনের পরিচয় জানা গেছে। বাকিদের মরদেহ শনাক্ত করতে পারেনি প্রশাসন।

    শনাক্তকৃত মরদেহ তিনটি বরগুনা থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরা হলেন- বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের বশির উদ্দিনের মেয়ে তাইফা আফরিন (১০), বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মো. রিয়াজ (৩৫) ও বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বাটাজোড় গ্রামের স্বপনীল হাওলাদার কৃষ্ণ (১৫)।

    বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে 'অভিযান-১০' নামক লঞ্চটিতে আগুন লাগে। লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হওয়ার পথে ঝালকাঠিতে ওই দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে।

    যাত্রীদের অভিযোগ, শুক্র ও শনিবার দুদিন বন্ধ থাকায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল লঞ্চে। শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চটি থেকে ৩৮ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ বাহিনী।

    বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, ঝালকাঠি জেলা প্রশাসন ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে লঞ্চ দুর্ঘটনায় নিহত হওয়া ৩৬ জনের মরদেহ শনাক্ত করতে পেরেছেন তারা। এর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৩৩ মরদেহ শনিবার পর্যন্ত সংরক্ষণ করা হবে। এরমধ্যে যাদের স্বজনরা মরদেহ শনাক্ত করতে পারবে তাদের হস্তান্তর করা হবে। বরগুনায় মরদেহ সংরক্ষণের হিমঘর না থাকায় বাকি মরদেহের ডিএনএর নমুনা রেখে দাফন করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ