ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু, ২ জন হাসপাতালে

    বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু, ২ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনা শহররে চকছানিয়ানী এলাকায় বিষাক্ত মদপানে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। আহত দুই বন্ধু চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, রামেক নেওয়ার পথে একজন ও রাজশাহী মেডিক্যালে আরেকজন মারা যান।

    মৃতরা হলেন পাবনা পৌরসভার চকছাতিয়ানী মহল্লার মৃত আব্দুল কাদের খানের ছেলে রবিউল ইসলাম রোমন (৩৫), আব্দুল মুহিতের ছেলে জনি (৩০) ও রবিউল ইসলাম মুকাইয়ের ছেলে রুবেল (৩২)। আর বর্তমানে রামেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আব্দুস সালামের ছেলে সবুজ এবং মৃত আলমের ছেলে রতন।

    স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে পাঁচ বন্ধু মিলে শহরের বড় বাজার এলাকা থেকে বাংলা মদ (চোলাই মদ) কিনে ছাতিয়ানি কলাবাগান মাঠপাড়ায় বসে পান করেন। পরের দিন (শুক্রবার) সকালে তারা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তখন তাদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখানে জনি মারা যায়।

    আশঙ্কাজনক অবস্থায় রোমন ও রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রোমান পথে ও রুবেল হাসপাতালে নেওয়ার পরই মারা যায়।

    বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান মুঠোফোনে জানান, শহরের বড় বাজার এলাকা থেকে মদ সংগ্রহ করে এনে রাতে পান করেন ওই পাঁচ যুবক। পরদিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ‌সেখানে তিনজনের মৃত্যু হয়। আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

    তিনি আরো বলেন, মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। বিষাক্ত মদ বিক্রেতা কে বা কারা সেই খোঁজ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ