ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চাচার শোকে মেম্বার প্রার্থী ভাতিজার মৃত্যু

    চাচার শোকে মেম্বার প্রার্থী ভাতিজার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী সাইদুল ইসলাম (৩৭) শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নরিনা দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    এ বিষয়ে নরিনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক জানান, রাতভর নির্বাচনী প্রচার শেষে এদিন ভোরে বাড়ি ফিরে মেম্বার প্রার্থী সাইদুল ইসলাম জানতে পারেন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তার আপন চাচা ছোরমান আলী সরদারের (৭৫) মৃত্যু হয়েছে।
     
    এমন সংবাদ শুনেই সাইদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

    এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য প্রার্থী সাইদুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। ওই ওয়ার্ডে আরও ৪ জন সদস্য প্রার্থী রয়েছেন। ফলে নির্বাচন চালিয়ে যেতে আইনগত কোনো বাধা নেই।

    উল্লেখ্য, চতুর্থ ধাপের নির্বাচনে রোববার শাহজাদপুর উপজেলার ১০টি, চৌহালী উপজেলার ৭টি ও কামারখন্দ উপজেলার ৪টি মিলে মোট ২১টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ