ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ
  • বরগুনায় ঘুমন্ত ইমামকে কুপিয়ে জখম

    বরগুনায় ঘুমন্ত ইমামকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বালিয়াতলীতে ঘুমন্ত অবস্থায় স্থানীয় মসজিদের এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত দুইটার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের তালতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাওলানা আব্দুল মোতালেব একই এলাকার মুন্সিবাড়ী জামে মসজিদের ইমাম।
    আব্দুল মোতালেব হোসেনের স্বজনরা জানান, রাত দুইটার দিকে একদল মুখোশ পরিহিত লোক ঘরে প্রবেশ করে মাওলানা আব্দুল মোতালেবকে দেশীয় অস্ত্র ছুরি ও রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

    স্বজনরা আরও জানান, আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ