ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জয়নাল হাজারীর জানাজায় মানুষের ঢল

    জয়নাল হাজারীর জানাজায় মানুষের ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীতে জনপ্রিয় রাজনীতিক জয়নাল আবেদীন হাজারীর দ্বিতীয় জানাজা হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ লাখো মুসুল্লি অংশ নেন।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফেনী সরকারি পাইলট মাঠে তার জানাজা হয়। এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জয়নাল হাজারীর মরদেহ বহনকারী গাড়ি ফেনী পৌর শহরের মাস্টারপাড়া হাজারী বাড়িতে পৌঁছায়। এর ১০ মিনিট পর মরদেহ তার বাসভবন মুজিব উদ্যানে নেওয়া হয়। জানাজা শেষে তিনি সেখানেই সমাহিত হবেন।

    এ সময় জয়নাল হাজারীর জানাজায় ইমামতি করেন ফেনী জহিরিয়া মসজিদের খতিব মাওলানা মুফতি ইলিয়াস।

    জানাজার আগে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মরহুমের চাচাতো ভাই সাবেক মেয়র মোশাররফ হোসেন হাজারী মিয়া ও ভাতিজা সাফায়েত হোসেন লিটু হাজারী। এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনের পর জয়নাল আবেদীন হাজারীকে শেষ বিদায় জানায় ঢাকাবাসী। তার মরদেহ বহনকারী গাড়ি রওনা দেয় ফেনীর উদ্দেশে, সঙ্গে ছিল বহরও।

    জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দায়িত্ব পান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে।

    উল্লেখ্য, সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জয়নাল হাজারী। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ