ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সোনার খনিধসে নিহত ৩৮

    সোনার খনিধসে নিহত ৩৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানে মঙ্গলবার একটি সোনার খনিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনিধসে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আল অ্যারাবিয়ার।

    সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে।

    এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানাননি।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আগত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে খনি ধসের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ